ইতিহাস গড়ে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ঋষি সুনক। তবে ঋষির পদলেভা ঐতিহাসিক তাৎপর্য ছাড়াও রয়েছে চোখ টেড়িয়ে দেওয়া আরও এক পরিসংখ্যান। তা হল ঋষি সুনকের সম্পদ।
1/6১৯৮০ সালের ১২ জুন ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনে জন্মগ্রহণ করেন সুনক। তাঁর বাবা ন্যাশনাল হেলথ সার্ভিসের জেনারেল প্র্যাক্টিশনার ছিলেন। তাঁর মায়ের নিজস্ব ওষুধের দোকান ছিল।
2/6ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতার সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩০ মিলিয়ন পাউন্ড। ব্রিটেনের ২২২তম ধনী দম্পতি তাঁরা। রাজা চার্লসের থেকেও বেশি সম্পত্তি রয়েছে ঋষি ও অক্ষতার।
3/6রাজনীতিতে আসার আগে গোল্ডম্যান শ্যাক্সের সঙ্গে কাজ শুরু করেছিলেন ঋষি। এরপর দুটি বিনিয়োগকারী সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও হন তিনি। তাঁর সংস্থা ব্রিটেনে ছোট ব্যবসা থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালি এবং ভারতের তথ্যপ্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুতে বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছে।
4/6হিসেব মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৮ মিলিয়ন ডলারের মালিক। এদিকে রাজা তৃতীয় চার্লসের সম্পত্তির পরিমাণ ৫৫০ মিলিয়ন পাউন্ড। তাছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১০ মিলিয়ন ডলারের মালিক, অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ৫ মিলিয়ন ডলারের মালিক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মাত্র ৫,৪০,৮১৫ ডলারের মালিক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ২ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকা।
এই সবার থেকে ঋষি অনেক বেশি ধনী।5/6লন্ডনের কেনসিংটনে পাঁচ সয্যার পেন্ট হাউস রয়েছে সুনক দম্পতির। এই পেন্ট হাউজের মূল্য আনুমানিক ৭ মিলিয়ান পাউন্ড। এদিকে লন্ডনের ওল্ড ব্র্যাম্পটন রোডে একটি বাড়ি আছে ঋষির।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন