Adstra Ads

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

গায়ক আকবরের পা কেটে ফেলা হয়েছে

ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি গায়ক আকবরের অবস্থার অবনতি হওয়ায় তার ডান পা কেটে ফেলতে হয়েছে।
গতকাল রোববার (১৬ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে গায়ক আকবরকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। রাত ৮টা ৫০ মিনিটে আকবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ এক পোস্টে জানান, ‘আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে?’

কয়েক বছর ধরেই নানা রোগের সঙ্গে লড়াই করছেন গায়ক আকবর। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। গত ১০ অক্টোবর বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয় আকবরকে। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।

আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, ‘এই কয়েক দিন ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন। কিন্তু তার (আকবর) পা রাখা সম্ভব হলো না। সবাই তার (আকবর) জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, ২০০৩ সালে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে পরিচিতি পান আকবর। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর।

রাশিয়াকে এবার গ্যাস টারবাইন দিচ্ছে ইরান

রাশিয়াকে ড্রোন দেওয়ার পর এবার ৪০টি গ্যাস টারবাইন সরবরাহ করতে যাচ্ছে ইরান। গ্যাসশিল্পে রাশিয়াকে সহায়তার লক্ষ্যেই রোববার (২৩ অক্টোবর) টারবাইন দেওয়ার ঘোষণা দিল ইরান। ইউক্রেনে যুদ্ধের জের ধরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গ্যাসশিল্পে সরঞ্জাম সংকটে পড়েছে মস্কো। খবর আল আরাবিয়া।

ইরানের দাবি, তাদের শিল্পসংক্রান্ত সফলতা কেবল ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নেই। গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামের ৮৫ শতাংশ ইরানের ভেতরেই নির্মিত হয়।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ হ্রাস ও কোথাও কোথাও স্থগিত করেছে রাশিয়া।
তবে মস্কো জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণে সমস্যা হচ্ছে। গ্যাস টারবাইন মেরামতের জন্য পাঠানো হয়েছিল কানাডা। কিন্তু সেটি ফেরত আনা সম্ভব হচ্ছে না। তাই তারা দ্বারস্থ হয়েছে ইরানের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরেই ইউরোপের উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের গ্যাস টারবাইন দিন। আমরা নর্ড স্ট্রিম লাইন চালু করে দিবো।
মূলত রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্ড স্ট্রিম। নর্ড স্ট্রিম বন্ধ করে রাশিয়া গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর।

বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের মজুত ইরান ও রাশিয়ার হাতে। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞায় পড়েছে দুই দেশটি। সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে জোর দিয়েছে রাশিয়া ও ইরান।

গত জুলাই মাসে তেহরান সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তিনি ইরানের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে
সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ হয় রাশিয়া ও ইরান।

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান না রোনালদো (২০১৪ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা)

সমর্থকদের পাশাপাশি অনেক ফুটবল সংশ্লিষ্টের আশা, কাতারে চ্যাম্পিয়নের শিরোপা উঁচিয়ে ধরে নিজের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখুক লিওনেল মেসি। তবে বিশ্বকাপ শিরোপাহীন ক্যারিয়ার শেষ করুক সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি- এমন প্রার্থনা করা (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। এই তালিকারই একজন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

২০১৪ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। মূলত লা আলবিসেলস্তেদের খেলোয়াড় হওয়ায় আসন্ন বিশ্বকাপে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি ফরোয়ার্ডকে সমর্থন করবেন না সেলেকাওদের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় রোনালদো।
সম্প্রতি এক ইংলিশ প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্রাজিল এবং আর্জেন্টিনার দ্বৈরথ বিশাল ব্যাপার। এই দুই দলের অবিশ্বাস্য সব লড়াইয়ের ইতিহাস আছে। যদিও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই তা হয়। এটা ফুটবলের সুন্দর বিষয়গুলোর একটি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কথা আমি মোটেও ভাবতে পারি না।’

অবশ্য মেসির কল্যাণে তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার যোগ্যতা আছে আর্জেন্টিনার সেটাও স্মরণ করিয়ে দিলেন সাবেক তারকা খেলোয়াড়, বললেন, ‘মেসির বিশ্বকাপ জেতার যোগ্যতা আছে কিনা সেটা জানতে চাইছেন? অবশ্যই সে বিশ্বকাপ জেতার মতো যোগ্য একজন ফুটবলার। তবে সে আমার সমর্থন পাবে না। আমি তাকে ভালোবাসি। আশা করছি সে বিষয়টা বুঝতে পারবে। কারণ আমি নিশ্চিত, মেসিও একইভাবে চিন্তা করে। তবে যখন আপনি বিশ্বকাপ জিতবেন, তখন ঠিকই সম্মান পাবেন। যেমন পেয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। যিনি ব্রাজিলেও অনেক সম্মান পেয়ে থাকেন।’
কাতার বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে খেলবে আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির দলের বাকি তিন প্রতিপক্ষ পোল্যান্ড, সৌদি আরব এবং মেক্সিকো। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রতিমন্ত্রী: সিভিয়ার সাইক্লোনে সিত্রাং, আঘাত শুরু সন্ধ্যায়

জরুরি মিটিঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ  ব্যবস্থাপনা ও আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান । ২৪ অক্টোবর, সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রুপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি আজ সোমবার সন্ধ্যা থেকে আঘাত হানা শুরু করবে। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। সিত্রাং মূলত বাংলাদেশে আঘাত হানবে। সব চেয়ে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালী জেলায়।

ওন্নদিক থেকে ঘূর্ণিঝড় "সিত্রাং"-এর ফলে মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে বড় আকারে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম  সমুদ্রবন্দর  কক্সবাজারকে ৬ নম্বর বিপদ  সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জেটা পরে আবার পরিবরতন সম্ভবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তাছারা সাগর ও নদীতে থাকা সকল নৌযানকে জার জার নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএ-র সকল কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময়  চট্টগ্রাম, বরগুনা,পটুয়াখালী,, নোয়াখালী,,ঝালকাঠি ফেনীর অদূরবর্তী দ্বীপ ভোলাও চরগুলোতে  স্বাভাবিক জোয়ার থেকে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম উপকূলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

হোবার্টে নিজের সেরাটা দিলেন তাসকিন




হ্যাঁ, টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের সেরা বোলিংটাই করেছেন তাসকিন আহমেদ। ৪ ওভারের স্পেলে মাত্র ২৫ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলা তাসকিনের এটাই আজ অবধি সেরা।

Adstra

Adstra Ads

Intragram

  • bhbnbbbnbvf

Header Ads

Adstra Ads

Ads

Ads

Adstra Ads

About Us

About Us
There are many variations News of hourlybdnews24 Available. This Website. We are provide always update news virul news and all categary news explower have in this website.

Ads

Adstra Ads

Adstra ads

Ads

Ads

Ads

Ads

sponsor

sponsor

Comments

Subscribe Us

Flicker Images

A1

Find Us On Facebook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst.

Ads

About Us

About Us
About Us: Welcome To My hourlyNews24 This is an bangladeshi Website and The Name is the Owner Raju Ahmed. Freelancer and Digital Marketing expart Platform Activer. Here we will provide you world wide all News which you will very much.We're dedicated to providing you the best of News with a focus on dependablity and all good tips and tricks.We are working to turn ourpassion foronline News portal online website. We hope you Enjoy our social and world wide news as much as we enjoy offering them to you. I will keep posting more importent on my Website every day every our for all Of you. Please Give Your Supported and Love. Thanks For Visiting Our Website. Have A nice Day. If You have Any Question then Please Contract Us . Email : rajuahmedrony32@gmail.com

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

জনপ্রিয় পোস্টসমূহ