এই ভিডিও টি উত্তরপ্রদেশের এই ঘটনার দু’টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাস্তার পাশে পড়ে রয়েছে এক নাবালিকা। তাকে ঘিড়ে দাঁড়িয়ে অনেকেই। তবে কেউই সাহায্য করতে এগিয়ে আসছে না তাঁকে। বরং নাবালিকার ভিডিয়ো করতে ব্যস্ত সবাই। এমনই এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের কন্নউজ। খবরে বলা হয়েছে, শহরের ডাক বাংলো গেস্ট হাউসের পিছনে ঘটনাটি ঘটে। সেখানেই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অভিযোগ করা হয়, সেই নাবালিকাকে ধর্ষণ করে সেখানে ফেলে দিয়ে যাওয়া হয়।
এই ঘটনার দু’টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে একটি নাবালিকা মাটিতে পড়ে সাহায্য চাইছে। সেই নাবালিকাকে কেউ সাহায্য না করে তার ভিডিয়ো তুলছে। এদিকে আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, এক পুলিশ আধিকারিক নির্যাতিতা মেয়েটিকে কোলে করে তুলে অটোতে তুলছেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার কুনওয়ার অনুপম সিং সাংবাদিককে বলেন যে মেয়েটির শরীরে একাধিক আঘাত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। সেই নাবালিকাকে চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান এক পুলিশ আধিকারিক। পরে মেয়েটিকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কানপুরে রেফার করেন চিকিৎসক। এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণের পর ডাক বাংলো গেস্ট হাউসের পিছনে ফেলে দেওয়া হয়েছিল। তবে প্রাথমিক ভাবে পুলিশ এই দাবি অস্বীকার করেছে।
এদিকে, এসপি অনুপম সিং বলেছেন যে নির্যাতিতার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে ঘটনা প্রসঙ্গে গুরসাহাইগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ পাণ্ডে বলেন, ‘পুলিশ মেয়েটির বয়ানের জন্য অপেক্ষা করছে। মেয়েটির বয়ান রেকর্ড না করা পর্যন্ত এই বিষয়ে কিছুই বলা যাবে না।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন