Adstra Ads

শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ছেঁড়া লিগামেন্ট নিয়ে শুটিংয়ে পূজা হেগড়ে



ইনস্টাগ্রামে স্টোরিতে ছবি ও ভিডিও পোস্ট করে পায়ের গোড়ালিতে চোট পাওয়ার কথা নিজেই জানিয়েছেন পূজা। তাতে দেখা যাচ্ছে পায়ের পাতা ও গোড়ালিজুড়ে কমপ্রেশন ব্যান্ডেজ বেঁধে রেখেছেন অভিনেত্রী। বালিশের ওপর পা রেখে সারছেন মেকআপ। বিনোদন দুনিয়ার শিল্পীদের পর্দার কাজ দেখে প্রায়ই প্রশংসায় ভাসান দর্শকরা, তবে অনেক সময় যে বিষয়টি দর্শকদের নজর এড়িয়ে যায়, তা হলো যেকোনো পরিস্থিতিতে কাজের প্রতি শিল্পীর নিষ্ঠা।


সম্প্রতি তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। পায়ের গোড়ালির চোট নিয়েই শুটিং করেছেন অভিনেত্রী।


ইনস্টাগ্রামে স্টোরিতে ছবি ও ভিডিও পোস্ট করে এ কথা নিজেই জানিয়েছেন পূজা। তাতে দেখা যাচ্ছে, পায়ের পাতা ও গোড়ালিজুড়ে কমপ্রেশন ব্যান্ডেজ বেঁধে রেখেছেন অভিনেত্রী। বালিশের ওপর পা রেখে সারছেন মেকআপ।


লাল বালিশে পা রাখা ছবিটির সঙ্গে পূজা লেখেন, ‘আচ্ছা! লিগামেন্ট ছিঁড়েছে।’


এরপর আয়নার সামনে বসা অবস্থায় ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তাকে শুটিংয়ের জন্য তৈরি হতে দেখা যায়। ক্যাপশনে লেখেন, ‘দ্য শো মাস্ট গো অন।’


কীভাবে এ চোট পেয়েছেন তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী।পূজা এ মুহূর্তে ব্যস্ত বলিউড ভাইজান সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান সিনেমার শুটিং নিয়ে। এ ছাড়া তামিল সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ত্রিবিক্রম এবং রণবীর সিংয়ের সঙ্গে সার্কাস সিনেমার কাজ রয়েছে তেলেগু অভিনেত্রীর হাতে।


সম্প্রতি ৩২ বছরে পা দিয়েছেন পূজা। জন্মদিন উদযাপন করেছেন কিসি কা ভাই কিসি কি জান সিনেমার সেটে। বলিউড ভাইজানও উপস্থিত ছিলেন সেখানে। চলতি বছরের ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Future Post

নিম ফুলের মধু ০৬-০১-২০২৪ তারিখ আজকের পর্ব

নিচের লিংকে পুরো ভিডিও টা দেখতে পারবেন   Download Now Watching Now Click Now Downlode Now