পার্টিতে এক পাপারাজ্জি অভিনেত্রীর উদ্দেশে বলেন, ‘সাবকো পাতা চল গ্যায়া হ্যায় (এখন সবাই জানে)।
প্রেম নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের পর গত বছরের অক্টোবরে জন্মদিনে মুখ খুলেছিলেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। সে সময় অভিনেতা, প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছিলেন রাকুল। গুঞ্জন তবু থামেনি।প্রেমের খবর প্রকাশ হওয়ার পর থেকেই অভিনেত্রী বিয়ে করতে যাচ্ছেন বলে প্রতিবেদন ছাপে বিভিন্ন সংবাদমাধ্যম। সবশেষ মুম্বাইয়ে দিওয়ালিপূর্ব এক পার্টিতে গুঞ্জনের বিষয়টি সামনে আসে।এ নিয়ে এক পাপারাজ্জি প্রশ্ন করেন রাকুলকে। জবাবে সব বাকওয়াস (আবর্জনা) বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন