জরুরি মিটিঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপ নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও আমাদের ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান । ২৪ অক্টোবর, সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রুপ নিয়েছে। ঘূর্ণিঝড়টি আজ সোমবার সন্ধ্যা থেকে আঘাত হানা শুরু করবে। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানার সম্ভাবনা নেই। সিত্রাং মূলত বাংলাদেশে আঘাত হানবে। সব চেয়ে বেশি আঘাত হানবে বরগুনা এবং পটুয়াখালী জেলায়।
ওন্নদিক থেকে ঘূর্ণিঝড় "সিত্রাং"-এর ফলে মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে বড় আকারে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে জেটা পরে আবার পরিবরতন সম্ভবনা রয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তাছারা সাগর ও নদীতে থাকা সকল নৌযানকে জার জার নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। বিআইডব্লিউটিএ-র সকল কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময় চট্টগ্রাম, বরগুনা,পটুয়াখালী,, নোয়াখালী,,ঝালকাঠি ফেনীর অদূরবর্তী দ্বীপ ভোলাও
চরগুলোতে স্বাভাবিক জোয়ার থেকে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম উপকূলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

nice
উত্তরমুছুন