Adstra Ads

সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান না রোনালদো (২০১৪ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা)

সমর্থকদের পাশাপাশি অনেক ফুটবল সংশ্লিষ্টের আশা, কাতারে চ্যাম্পিয়নের শিরোপা উঁচিয়ে ধরে নিজের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখুক লিওনেল মেসি। তবে বিশ্বকাপ শিরোপাহীন ক্যারিয়ার শেষ করুক সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি- এমন প্রার্থনা করা (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। এই তালিকারই একজন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

২০১৪ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা

বিশ্ব ফুটবলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। মূলত লা আলবিসেলস্তেদের খেলোয়াড় হওয়ায় আসন্ন বিশ্বকাপে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজি ফরোয়ার্ডকে সমর্থন করবেন না সেলেকাওদের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় রোনালদো।
সম্প্রতি এক ইংলিশ প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ব্রাজিল এবং আর্জেন্টিনার দ্বৈরথ বিশাল ব্যাপার। এই দুই দলের অবিশ্বাস্য সব লড়াইয়ের ইতিহাস আছে। যদিও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই তা হয়। এটা ফুটবলের সুন্দর বিষয়গুলোর একটি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কথা আমি মোটেও ভাবতে পারি না।’

অবশ্য মেসির কল্যাণে তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলার যোগ্যতা আছে আর্জেন্টিনার সেটাও স্মরণ করিয়ে দিলেন সাবেক তারকা খেলোয়াড়, বললেন, ‘মেসির বিশ্বকাপ জেতার যোগ্যতা আছে কিনা সেটা জানতে চাইছেন? অবশ্যই সে বিশ্বকাপ জেতার মতো যোগ্য একজন ফুটবলার। তবে সে আমার সমর্থন পাবে না। আমি তাকে ভালোবাসি। আশা করছি সে বিষয়টা বুঝতে পারবে। কারণ আমি নিশ্চিত, মেসিও একইভাবে চিন্তা করে। তবে যখন আপনি বিশ্বকাপ জিতবেন, তখন ঠিকই সম্মান পাবেন। যেমন পেয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। যিনি ব্রাজিলেও অনেক সম্মান পেয়ে থাকেন।’
কাতার বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে খেলবে আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির দলের বাকি তিন প্রতিপক্ষ পোল্যান্ড, সৌদি আরব এবং মেক্সিকো। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Future Post

নিম ফুলের মধু ০৬-০১-২০২৪ তারিখ আজকের পর্ব

নিচের লিংকে পুরো ভিডিও টা দেখতে পারবেন   Download Now Watching Now Click Now Downlode Now